November 13, 2026, 7:07 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

রায়গঞ্জ পৌরসভার লক্ষীকোলা এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জ পৌরসভার লক্ষীকোলা এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার লক্ষীকোলা এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগ উঠেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীকোলা এলাকায় তাতশিল্পসহ বিভিন্ন শ্রমঘন কার্যক্রম থাকায় প্রতিদিন বহু শ্রমজীবী মানুষ সেখানে যাতায়াত করেন। তবে সাম্প্রতিক সময়ে এলাকাবাসী লক্ষ্য করছেন, কিছু ব্যক্তি দিনের আলোতেই প্রকাশ্যে মাদক সেবন করছেন। এতে এলাকার স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে এবং সামাজিক পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিড়ি বা সিগারেট সেবন করতে দেখা গেলেও বর্তমানে প্রকাশ্যে গাঁজা সেবনের ঘটনা চোখে পড়ছে। তিনি বলেন, বিষয়টি স্থানীয়দের জন্য বিব্রতকর এবং উদ্বেগজনক।

সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জোরালো হয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রকাশ্যে মাদক সেবনের ফলে নারী, শিশু ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে লক্ষীকোলা এলাকাকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা