রায়গঞ্জ ধানগড়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
আজ শনিবার(১৬ নভেম্বর ) রায়গঞ্জের ধানগড়া এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ধানগড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন সরকারি অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে স্লোগান দেয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শামসু, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ওবায়দুল্লাহ ইসলাম (প্যারিস), সদস্য সচিব মো. মোক্তকিম আকন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের আরও অসংখ্য নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সরকারের বিভিন্ন ব্যর্থতার প্রতিবাদ জানায়।