November 12, 2026, 5:18 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

রায়গঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

রায়গঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ সিমান্ত তালুকদার
উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

রায়গঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে রায়গঞ্জ উপজেলার শতাধিক মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মী অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করলেও নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় তাদের পদোন্নতি, বেতন স্কেল উন্নয়ন, কোটা নির্ধারণসহ বিভিন্ন দাপ্তরিক সুবিধা বঞ্চিত রয়েছে। জাতীয়ভাবে ঘোষিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্মসূচি ঘোষণা করলেও এখনও তা বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

অংশগ্রহণকারীরা আরও জানান, তারা প্রতিনিয়ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরণ, মা ও শিশুস্বাস্থ্য সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন সচেতনতা, মাঠভিজিটসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। অথচ তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি উপেক্ষিত হওয়ায় কর্মীদের মনোবল ভেঙে পড়ছে।

অবস্থান কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে নিয়োগবিধি বাস্তবায়ন, পদোন্নতি কাঠামো নিশ্চিতকরণ, কর্মীদের নিরাপত্তা ও কল্যাণমূলক সুবিধা বৃদ্ধির দাবি জানান। দাবি পূরণ না হলে কেন্দ্রীয় কমিটির পরবর্তী নির্দেশনা অনুযায়ী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় রায়গঞ্জ উপজেলার FWV, FWA ও FPI কর্মীরা একতাবদ্ধভাবে তাদের ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচি শেষে পরবর্তী অবস্থান কর্মসূচির প্রস্তুতি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা