November 11, 2026, 8:48 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শেখ রিয়াদ (১৯) নামে এক ছাত্র প্রতিনিধি বুধবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শেখ রিয়াদ সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ উপজেলা শাখার একজন কর্মী। গত ৮ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে কলেজগেট এলাকায় রৌহা গ্রামের জুবায়ের (২৫), লিখন (২২), শিহাব (২০), সাব্বির (২৩), কামরান (২৪)সহ আরও দুই–তিনজন অজ্ঞাত ব্যক্তি অতর্কিতে তাঁর ও তাঁর সহপাঠীদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা খুর, ব্লেড, চাইনিজ স্টিক, লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে শেখ রিয়াদসহ অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর জখম হয় এবং ক্ষতস্থানে পাঁচটি সেলাই দিতে হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগপত্রে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. সিমান্ত তালুকদার, মো. তাঈম সরকার ও মো. আব্দুর রহমানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়ভাবে আপসের আশ্বাস পাওয়ায় কিছুটা দেরিতে থানায় অভিযোগ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে শেখ রিয়াদ বলেন, হামলায় জড়িত ব্যক্তিরা অতীতে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে তারা কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতার প্রভাব ও ছত্রচ্ছায়ায় সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য হয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, এই সুযোগে তারা শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রকৃত বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা বঞ্চনার শিকার হচ্ছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা