November 13, 2026, 4:56 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

রায়গঞ্জে চাচার বিরুদ্ধে শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, পুলিশের গড়িমসিতে ক্ষোভ, অবশেষে গ্রেফতার

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

রায়গঞ্জে চাচার বিরুদ্ধে শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, পুলিশের গড়িমসিতে ক্ষোভ, অবশেষে গ্রেফতার

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি নৃশংস ঘটনা ঘটেছে। উপজেলার রায়গঞ্জ গুনগাতী গ্রামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার চাচা বায়েজিদ আকন্দ ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস ধরে অভিযুক্ত যুবক মেয়েটিকে প্রেমের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করছিল।

ঘটনার একটি দুঃখজনক দিক হলো ভুক্তভোগীর পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল। মেয়েটির পিতা কিছু বছর আগে মারা গেছেন, মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন, তাই মেয়েটি গ্রামের বাড়িতে দাদির কাছে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। এই সুযোগ নিয়েই অভিযুক্ত প্রভাব খাটিয়ে ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ।

ঘটনার পরপরই কয়েক দফা সালিশি বৈঠক আয়োজন করা হয়। তবে সেগুলোতে ভুক্তভোগীর পরিবারকে ন্যায়বিচার না দিয়ে অভিযুক্তকে পুলিশ নিয়ে গিয়ে রাস্তায় ছাড়ার ঘটনাও ঘটেছে। ভুক্তভোগীর চাচা ইমরান হোসেন বাবলু রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরও পুলিশ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. আবু বক্কর সিদ্দিক জানান, সালিশি বৈঠকে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করলেও, পুলিশ এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষ ও নারী-শিশু অধিকার কর্মীরা প্রশাসনের নীরবতার বিরুদ্ধেও উদ্বেগ প্রকাশ করেছেন।

বর্তমানে ভুক্তভোগী কিশোরী সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, সালিশি বৈঠক থেকে অভিযুক্তকে উদ্ধারের সময় তাদের মোবাইল ফোন রিসিভ হয়নি। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানিয়েছেন, থানায় মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অবশেষে, স্থানীয়দের চাপ ও মানবাধিকার কর্মীদের দৃষ্টি আকর্ষণের মধ্যে রায়গঞ্জ থানা পুলিশ অভিযুক্ত চাচাকে গ্রেফতার করেছে। স্থানীয়রা তার কঠোর শাস্তি এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।

এই ঘটনায় পুরো গুনগাতী ও আশপাশের এলাকায় সামাজিক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, “প্রশাসনের দ্রুত পদক্ষেপ না হলে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা