রায়গঞ্জে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা
মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে গলায় দড়ি দিয়ে প্রবীণ কুমার মাহাতো ( ২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল সারে নয়টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত প্রবীণ কুমার সোনাখাঁড়া ইউনিয়নে ধলজান গ্রামের শোটকা মাহাতোর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে নয় টার দিকে প্রবীণ কুমাী মাহাতোকে তার নিজ ঘরের বারান্দার ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কর সুরত হাল সংগ্রহ করেন এবং ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।