November 11, 2026, 9:38 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে আঞ্চলিক সড়ক চলাচলের অনুপযোগী বালুবাহী ট্রাকে জনদুর্ভোগ চরমে

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে আঞ্চলিক সড়ক চলাচলের অনুপযোগী
বালুবাহী ট্রাকে জনদুর্ভোগ চরমে

দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের ‘মসজিদ গেট রোড’ নামে পরিচিত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। বালু, মাটি ও ইটবাহী ভারী ট্রাকের অবাধ চলাচলের কারণে সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। একই সঙ্গে খোলা ট্রাক থেকে উড়ে আসা ধুলোবালিতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের মডেল মসজিদ থেকে পৌর কবরস্থান মোড় পর্যন্ত সড়কটিতে সারাদিন বিরামহীনভাবে মাটি ও বালুবাহী ট্রাক চলাচল করছে। এতে এলাকার বাতাসের মান ভয়াবহভাবে অবনতি ঘটেছে। ট্রাক চলাচলের সময় ওড়া ধুলোয় দিনের বেলাতেও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়। ধুলার ঘনত্বে সামনের কিছুই দেখা যায় না। রাস্তার পাশের গাছপালা ধুলার আস্তরণে লালচে বর্ণ ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি কার্যত বালু ও মাটি ব্যবসায়ীদের দখলে চলে গেছে। খোলা ট্রাকে বালু পরিবহনের ফলে শিক্ষার্থী, পথচারী ও ব্যবসায়ীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলম বলেন,
“সড়কটি এখন পুরোপুরি বালু-মাটি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। খোলা ট্রাকের বেপরোয়া চলাচলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সব সময় ঝুঁকির মধ্যে থাকে। ধুলোর কারণে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে।”

ধুলোবালির কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে উল্লেখ করে স্থানীয় চিকিৎসক ডা. বেল্লাল হোসাইন বলেন,
“বাতাসে অতিরিক্ত ধুলোবালির কারণে শ্বাসকষ্ট, হাঁপানি ও যক্ষাসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতিটি অত্যন্ত বিপজ্জনক।”

এ বিষয়ে সাংবাদিক সাইদুল ইসলাম আবির বলেন,
“এই সড়কে এখন আর স্বাভাবিকভাবে হাঁটা যায় না। বের হলেই ধুলোয় একাকার হয়ে যেতে হয়। প্রশাসনের উচিত নিয়মিত পানি ছিটানো, ট্রাকের পণ্য ঢেকে পরিবহন নিশ্চিত করা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা।”

পথচারী ড. গোলাম মোস্তফা বলেন,
“খোলা ট্রাকে বালু পরিবহন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিষয়টি নিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

সড়কের বেহাল অবস্থার কারণে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরাও। ভ্যান ও অটোরিকশা চালকরা জানান, প্রচণ্ড ধুলায় চোখ-মুখ খোলা রাখা কষ্টকর হয়ে পড়েছে, এর মধ্যেই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। উপজেলা মডেল মসজিদ মোড়ের দোকানদাররা জানান, ধুলোর কারণে ক্রেতারা দোকানে দাঁড়াতে চান না, পণ্যসামগ্রী নষ্ট হচ্ছে এবং তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ভুক্তভোগীরা দ্রুত সড়ক সংস্কার, খোলা ট্রাকে বালু পরিবহন বন্ধ, নিয়মিত পানি ছিটানো এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন,
“বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খুব দ্রুত সরেজমিনে সড়কটি পরিদর্শন করব এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা