November 13, 2026, 4:17 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

রায়গঞ্জের ধানগড়ায় শহীদ হাদির স্মরণে টাঙানো ব্যানার অপসারণ, ফেসবুকে প্রতিবাদ ও আন্দোলন আহব্বান

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জের ধানগড়ায় শহীদ হাদির স্মরণে টাঙানো ব্যানার অপসারণ, ফেসবুকে প্রতিবাদ ও আন্দোলন আহব্বান।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকার গোল চত্বরে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানার অপসারণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে টাঙানো ব্যানারটি খুলে ফেলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতে শুরু করেন।

শনিবার (৩ জানুয়ারি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা শেখ রিয়াদ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “২৪ ঘণ্টার মধ্যে যারা ব্যানার খুলেছে তাদের শনাক্ত করা না হলে ধানগড়া বাসস্ট্যান্ড অবরোধ করে আন্দোলন করা হবে।”

একই ধরনের বক্তব্য দিয়ে রাফিউল ইসলাম লেখেন, “২৪ ঘন্টার ভিতর ব্যানার যারা খুলেছে এদের বের করা না হলে ধানগড়া বাস স্ট্যান্ড অবরোধ করে আন্দোলন করবো। কোনো আপোষ চলবে না। ছাত্র সমাজ কিন্তু হরাইয়ে যায় নাই।”

আরেক শিক্ষার্থী সিমান্ত তালুকদার লিখেছেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বাধ্য হবো। এটি আবারো লাগানো হোক।”

আন্দোলনকারীরা ব্যানার অপসারণকে পরিকল্পিত উসকানি ও আন্দোলন দমনের অপচেষ্টা বলে মন্তব্য করেছেন। তাঁদের দাবি, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রায়গঞ্জ পৌর সভার প্রশাসকে ও সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা জনগুরুত্বপূর্ণ বিবেচনায় পৌর সভার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে সিসিটিভি স্থাপনের আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা