রায়গঞ্জের ধানগড়ায় আওয়ামী লীগবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি জামায়াতের
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড়ে বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে জামায়াতে ইসলামী আয়োজিত আওয়ামী লীগবিরোধী এক মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)সহ বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম, দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন আরও জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় সভাপতি, সেক্রেটারি, উপজেলা আমিরসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।