রবিবারে সিরাজগঞ্জে আসছে তারেক রহমান, বগুড়া যাওয়ার পথে দোয়া মাহফিলে যোগ দেবেন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে আসছেন। এদিন বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরীতে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। দোয়া মাহফিলে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দোয়া মাহফিল সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। তবে এ উপলক্ষে কোনো আনন্দ মিছিল আয়োজন করা হবে না।