November 11, 2026, 4:36 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ১৫ – আটক ২৭

ভোলা জেলা প্রতিনিধি: ইমন রহমান

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ১৫ – আটক ২৭
ভোলা প্রতিনিধি: ইমন রহমান
মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের সংঘবদ্ধ হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ অংশে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকেই ২৭ জন জেলেকে আটক করা হয়েছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার যৌথ অভিযানে ৮টি দল মেঘনা নদীতে নামে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা অংশ নেন।
অভিযানের এক পর্যায়ে বরিশালের হিজলা এলাকায় অসাধু জেলেরা ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে উপ-প্রকল্প পরিচালক নাসির উদ্দিন, স্পিডবোট চালক জহিরুল ইসলামসহ ১০ থেকে ১২ জন আহত হন।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহ জানান, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ২৭ জনের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকায়। তাদের স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মসিউর রহমান জানান, আহতদের মধ্যে জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাজবীউল ইসলামও রয়েছেন। তবে সবার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে এমন হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা