মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান।
কামরুজ্জামান সরকার
স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব, ভিপি আয়নুল হক এম,পি মহোদয় কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
গত ৯ মার্চ রোজ সোমবার রাতে মাননীয় এমপি মহোদয় নিজ কার্যালয় পার্টি অফিসে এই সংবর্ধনা ও সম্মাননা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মাননীয় সংসদ সদস্য জনাব, ভিপি আয়নুল হক এমপি বক্তব্যে বলেন আমি ছাত্র জীবন থেকেই মিডিয়া বান্ধব সাংবাদিকদের কে ভালোবাসি এই সাংবাদিক ভাইয়েরা আমাকে অনেক এগিয়ে নিয়েছে। রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা উন্নয়ন মূলক কাজ গুলি আপনাদের সাথে নিয়ে কাজ করব। তিনি আরো আশ্বস্ত করে বলেন এই ঐতিহ্যবাহী রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির যেকোনো সমস্যা ও কোন কিছু প্রয়োজন হলে আমি পাশে থাকবো ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব মোঃ আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, সহ-সভাপতি আরিফুর রহমান খান বাচ্চু সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রনি রেজাউল করিম মাসুদ রানা সহ রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।