ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা, জনসমুদ্রে উৎসবের আমেজ
নুরে আলম জিকু
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কে বরণ করে নিতে হাজারো মানুষের ঢল নেমেছিল।
চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ জনতার উপস্থিতিতে গণসংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় জনসমুদ্রে।
সংবর্ধনা অনুষ্ঠানে নয়ন ভাই আবেগঘন ভাষণে বলেন—
“আপনাদের এই ভালোবাসাই আমার শক্তি। সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস আলহাজ্ব নাজিম উদ্দিন আলম সাহেব গত ৩২ বছর ধরে এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখে ছিলেন। এখন কেন্দ্রীয় সিদ্ধান্ত ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, আপনাদের পাশে থাকব ঠিক আগের মতোই।”
তিনি আরও বলেন,
“আমরা আজ অতীতের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয় নিশ্চিত করা। ইনশাআল্লাহ, চরফ্যাশন-মনপুরার মানুষ বিএনপির পতাকা আবার উঁচু করবে।”
অনুষ্ঠানে ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভোলা জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতা এবং চরফ্যাশন-মনপুরার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমবেত জনতা স্লোগানে মুখরিত করে তোলে অনুষ্ঠানস্থল। প্রত্যেকের চোখেমুখে ছিল একটাই বার্তা—
তারুণ্যের কান্ডারী নয়ন ভাইয়ের নেতৃত্বে এবার ধানের শীষের জয় হবেই।
ভোলা-৪ এর এই গণসংবর্ধনা শুধু রাজনৈতিক সমাবেশ নয়, এটি যেন হয়ে উঠেছিল একতার ঘোষণা ও পরিবর্তনের অঙ্গীকারের প্রতীক।