November 12, 2026, 5:06 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ভোটকেন্দ্রই নির্বাচনের মূল যুদ্ধক্ষেত্র এজেন্ট নিয়োগে কঠোর নির্দেশনা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ভোটকেন্দ্রই নির্বাচনের মূল যুদ্ধক্ষেত্র
এজেন্ট নিয়োগে কঠোর নির্দেশনা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ ও দায়িত্ব পালনে কঠোর দিকনির্দেশনা দিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত মঙ্গলবার দলীয় এক সাংগঠনিক নির্দেশনায় সাইদুর রহমান বাচ্চু বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের ভূমিকা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক, দক্ষ ও সাহসী এজেন্ট নিয়োগ নিশ্চিত করা না গেলে ভোটকেন্দ্রে অনিয়ম ও কারচুপির ঝুঁকি থেকে যায়।
তাই প্রতিটি কেন্দ্রেই যোগ্য ব্যক্তিকে এজেন্ট হিসেবে দায়িত্ব দিতে হবে। তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে সকল ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে হলে মাঠপর্যায়ে শক্তিশালী প্রস্তুতি ও সুসংগঠিত এজেন্ট ব্যবস্থাপণা অপরিহার্য। কেননা ভোটকেন্দ্র হচ্ছে নির্বাচনের মূল যুদ্ধক্ষেত্র।
এখানে যারা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের হতে হবে আদর্শিকভাবে দৃঢ়, দায়িত্বশীল এবং পরিস্থিতি মোকাবিলায় দক্ষ। এজেন্ট নিয়োগের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরে সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে
জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, সাহসী, শিক্ষিত ও চৌকশ পুরুষ বা মহিলা এজেন্ট নিয়োগ দিতে হবে। এজেন্টদের জাল ভোট ও সন্দেহভাজন ভোটার শনাক্ত করার বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। ভোটগ্রহণ শুরুর আগে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব নির্বাচনী উপকরণ সঠিকভাবে বুঝে নেওয়ার সক্ষমতা থাকতে হবে। একই সঙ্গে ভোটার শনাক্তকরণ প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা দেখা দিলে তাৎক্ষণিক

নজরদারি নিশ্চিত করতে হবে এবং ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে আইনসম্মত ও বিচক্ষণ পদক্ষেপ নিতে এজেন্টদের প্রস্তুত থাকতে হবে। এছাড়াও ভোটগ্রহণ শেষে ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটের হিসাব লিখিতভাবে সংরক্ষণ এবং গণনার প্রতিটি ধাপে সতর্ক নজর রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেন তিনি। এজেন্টদের উদ্দেশ্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, ভোট গণনার সময় ব্যবহৃত ব্যালটের সংখ্যার সঙ্গে ফলাফলের কোনো অসঙ্গতি দেখা দিলে সঙ্গে সঙ্গে আপত্তি জানাতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং ভোট গণনা শেষে অবশ্যই উইনার স্পি সংগ্রহ করে কেন্দ্র ত্যাগ করতে হবে। এতে কোনক্রমেই উইনার স্পি ছাড়া কোনো অবস্থাতেই কেন্দ্র ত্যাগ করা যাবেনা। এজেন্টদের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়নভিত্তিক সকল ভোট এজেন্টকে নির্বাচনের অন্তত পাঁচ দিন আগে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ার আইনগত দিক, দায়িত্ব ও করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য তিনি প্রার্থীসহ নির্বাচনী এলাকার প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান জানান এই প্রধান সমন্বয়ক। নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের লক্ষ্য শুধু নির্বাচন করা নয়, বরং জনগণের ভোটাধিকার রক্ষা করা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে বিএনপির এই বিস্তারিত নির্দেশনা দলটির সাংগঠনিক প্রস্তুতিরই প্রতিফলন। শক্তিশালী এজেন্ট ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভোটকেন্দ্রে অনিয়ম কমবে এবং নির্বাচনী ফলাফল আরও স্বচ্ছ হবে। সবমিলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রভিত্তিক এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু’র এই দিকনির্দেশনাকে নির্বাচন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা