November 12, 2026, 7:29 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ভেলা বাইচে বাদ পড়ার ক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, পাবনা

ভেলা বাইচে বাদ পড়ার ক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০
নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনার সাঁথিয়া উপজেলায় ভেলা বাইচ প্রতিযোগিতা থেকে বাদ পড়ার ক্ষোভে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ অক্টোবর) রাতভর চলা এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, করমজা ইউনিয়নের পার করমজা গ্রামের রায়হান আলীর উদ্যোগে সম্প্রতি ইছামতী নদীতে ভেলা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে করমজা গ্রামের একটি ভেলাকে ত্রুটি দেখিয়ে বাতিল ঘোষণা করায় অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
রোববার সন্ধ্যায় করমজা গ্রামের হাসেম আলী তলট বাজারে গেলে এ বিষয়টি নিয়ে অপরপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হলে উভয় গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে অন্তত ২০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, “দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এদিকে সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী আশঙ্কা করছে, যেকোনো সময় আবারও উত্তেজনা দেখা দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা