November 11, 2026, 4:26 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ০২ জন গ্রেফতার

মীর শাহীন জেলা প্রতিনিধি ভোলা

বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ০২ জন গ্রেফতার।

মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।

ভোলা জেলার বোরহানউদ্দিনে দুই চোরকে গ্রেফতার করছে বোরহানউদ্দিন থানা পুলিশ। জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর বিচক্ষনতা ও দূরদর্শী দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চোর চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরনবী (৩৭)-এর বসত ঘরে চুরির ঘটনায় মামলা রুজু হওয়ার পরেই তদন্তে নামে বোরহানউদ্দিন থানা পুলিশ। তথ্য-প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের সহায়তায় দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মো: রিপন (২৬), ২. মো: রফিক (৫০), উভয় থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা

গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি যাওয়া একটি বৈদ্যুতিক পানির পাম্প এবং ৯০ ফুট সুতার জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালগুলো বাদী শনাক্ত করেছেন এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা