November 12, 2026, 3:41 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বেলকুচি ও চৌহালীর উন্নয়নে সরকারি বরাদ্দ ও একাধিক উদ্যোগ বাস্তবায়ন — মাহিন সরকার

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

বেলকুচি ও চৌহালীর উন্নয়নে সরকারি বরাদ্দ ও একাধিক উদ্যোগ বাস্তবায়ন
— মাহিন সরকার

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বেলকুচি ও চৌহালী উপজেলার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণে বিভিন্ন সরকারি বরাদ্দ ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের কথা জানিয়েছেন
জাতীয় নাগরিক পাটি – এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।

তিনি বলেন, বাংলাদেশের চরম দারিদ্র্যসীমায় থাকা ১০টি উপজেলার জন্য সরকার যে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে, তার আওতায় চৌহালী উপজেলাও অন্তর্ভুক্ত হয়েছে। সরকারি প্রাক্কলন অনুযায়ী চৌহালী উপজেলার জন্য ৮৭৭৯.২৪ লক্ষ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
মাহিন সরকার জানান, গণঅভ্যুত্থানের একজন সমন্বয়ক হিসেবে তিনি সবসময় সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে চৌহালীকে পিছিয়ে পড়া উপজেলা হিসেবে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। সরকারি জরিপেও চৌহালীর বাস্তব চিত্র উঠে আসায় উপজেলাটি বড় অঙ্কের বরাদ্দ পাচ্ছে।

বেলকুচি পৌরসভার অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংস্কার ছিল অত্যন্ত জরুরি। সেই প্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর বেলকুচি পৌরসভার জন্য ৪০ লক্ষ টাকার বরাদ্দ পাঠানো হয়েছে।

এছাড়াও তিনি জানান, বেলকুচি উপজেলার ২৬টি মসজিদ ও মন্দিরে সরকারি অনুদান নিশ্চিত করা হয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বেলকুচির মূলকান্দি বার পাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীতটে পানিসম্পদ উপদেষ্টার বিশেষ তত্ত্বাবধানে জিও ব্যাগের মাধ্যমে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে চৌহালীর জন্য স্থায়ী বাঁধ নির্মাণের আবেদন জানানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে পানিসম্পদ উপদেষ্টা এনায়েতপুর বাঁধের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন।
কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে বেলকুচি উপজেলায় ১০ মেট্রিক টন ধারণক্ষমতার একটি হিমাগার স্থাপনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি চৌহালীবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে নৌ অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাহিন সরকার বলেন, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর থেকে তিনি সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে নিজের জন্মভূমির মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এটি ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকার জন্য করা কাজের একটি সংক্ষিপ্ত বিবরণ মাত্র। অনভিজ্ঞতার কারণে অনেক উদ্যোগ এখনো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি বলেও তিনি উল্লেখ করেন।
সবশেষে তিনি বলেন, “এই এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আগামীতেও থাকবো।”
— মাহিন সরকার
জাতীয় নাগরিক পাটি- এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা