November 13, 2026, 4:38 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বুড়ি তিস্তা নদীর সংস্কারের কাজ বার বার বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা

জেলা প্রতিনিধি নীলফামারী

বুড়ি তিস্তা নদীর সংস্কারের কাজ
বার বার বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা

জেলা প্রতিনিধি নীলফামারী

নীলফামারী জলঢাকা উপজেলার
পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণকৃত ১২১৭ একর জায়গাযর মধ্যে ২০২২ সালে ৫ টি প্যাকেজে ৬৬৭ একর জলাশয় জায়গা খননের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। ঠিকাদারগণ কাজ বাস্তবায়ন করতে গেলে জলাশয়ে অবৈধভাবে দখলদার অসাধু ব্যক্তিরা বাধা ও হুমকি প্রদান করে আসছে । গত ২০১৮ সাল হতে কাজ বাস্তবায়নের জন্য সমন্বয় অব্যাহত রয়েছে কিন্তু অবৈধ দখলদাররা ক্রমাগত বাধা প্রদান করছে । কাজটি বাস্তবায়ন হলে কৃষকগণ স্বল্পমূল্যে সেচের পানি পাবে ও এলাকার জীববৈচিত্র্যে রক্ষার্থে ব্যাপক ভূমিকা রাখবে। আমরা কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিভিশনের আওতাধীন খননকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে এদিকে কাজ করতে গেলেই স্থানীয়দের তাণ্ডবে বন্ধ হয়ে যায় সংস্কার কাজগুলো। উন্নয়নের জন্য নদীটি সংস্কার হলে চাষাবাদের জমি গুলোতে ফুলে ফলে ভরে যাবে এবং উন্নত মানের চাষাবাদ হবে শাক সবজি সহ বিভিন্ন শস্য সামগ্রী। এদিকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা, বলতেছেন আসলেই এই জনগণগুলো কি করতে চাচ্ছে সেটা আমরা বুঝতেছি না। এখানে তো সরকারের পক্ষ থেকে উন্নয়নের জন্য সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে, কিন্তু তারা কেন বারবার বাধা প্রদান করতেছে এখানে তো উন্নয়ন হবে আমাদের বা আমাদের জনগণদের নদী খনন কাজ হয়ে গেলে সবাই সুন্দর ভাবে জমিগুলো চাষাবাদ করতে পারবে। যেমন দেখা যায় বন্যা আসলে শস্যখেতগুলো ডুবে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু যদি নদী সংস্কার হয়ে যায় এগুলো আর হওয়ার সম্ভাবনা নেই। বিষয়টি নিয়ে মুঠো ফোনে কথা হয় নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানের সাথে তিনি মিডিয়া কর্মীদের জানান যে আমরা সঠিক সময় কাজটা শুরু করতে পারতেছি না আজকে ২০০৯ সাল থেকে এই সমস্যার সম্মুখীন হয়ে আসতেছি আমরা। এখন আমরা চাই এলাকাবাসীরা আমাদের সহযোগিতা করুক আমরা কাজটা সঠিক সময় শেষ করতে পারবো বলে আশাবাদী আমরা। তা না হলে এ কাজের জন্য
চাষীদের পানি দিতে না পারলে, এর দায়ভার নিতে হবে কিছু সিন্ডিকেট মহল কে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর কিছু লোকের সাথে কথা হলে তারাও বলেন যে আমরা সবাই তো এখানে যাই না, বা আমরাও জানি, বুঝি নদী সংস্কারের কাজ হলে সবারেই উন্নয়ন হবে। শ্যামল শস্য ময় মাঠ হবে কুটিরডাঙ্গা এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা