November 13, 2026, 5:24 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বিয়ের ৯ বছর পর স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা

টুঙ্গীপাড়া প্রতিনিধি : জসিম মুন্সী (গোপালগঞ্জ)

বিয়ের ৯ বছর পর স্বামীর বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা

টুঙ্গীপাড়া প্রতিনিধি : জসিম মুন্সী (গোপালগঞ্জ)

নয় বছর সংসার করার পর স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাসিন্দা মহাজ্জেম হোসেন মঞ্জু শেখের ছেলে আশিকের সাথে এ ঘটনা ঘটে।

বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ইসলামি শরিয়া মোতাবেক সাভারে একটা রেস্টুরেন্টে আশিকের সঙ্গে তুলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ৯ বছর এক সাথে ঢাকায় বাসা নিয়ে থাকে আশিক আর তুলি।
বিয়ের পর আমার স্বামী আশিক পরকিয়ায় আসক্ত।
ভুক্তভোগী তুলি আক্তার বলেন, আমার স্বামী পরকিয়ায় আসক্ত বিষয়টা জানতে পেরে তাকে জিজ্ঞাসা করলে আমাকে বাসা থেকে মারধর বের করে দেয়।
কয়েকদিন যাবার তুলি আক্তার গোপনে জানতে পারে তার স্বামী অন্য একটা মেয়ে কে বিবাহ করেছে।
তিনি পুনোরায় বর্তমান ঢাকা বাড্ডা বাসায় ফিরে গেলে আমার স্বামী আমাকে আবার ও মারধর করে বাসা থেকে বের করে দেয়।

ভুক্তভোগী তুলি আক্তার বলেন, আমার স্বামী আমার পেটে ৩ মাসের বাচ্চা দুইবার বাচ্চা নষ্ট করে দেয়। এবং আমাকে হুমকি দিয়ে বলে যে তোর সাথে বিবাহ করছি তা ভুয়া কোনো কাবিন রেজিট্রার ও হয় নাই।

ভুক্তভোগী তুলি আক্তার বলেন, আশিক নামের ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক থাকায় সে আমাকে ঢাকায় সাভারের একটা রেস্টুরেন্টে শরিয়াত মোতাবেক বিবাহ করে এবং ৯ বছর এক সাথে সংসার করি।
যখন আমি জানতে পারি আমার স্বামী একাধিক মেয়ের সঙ্গে পরকীয়ায় আসক্ত ছিলো।
আমার স্বামী আশিককে পরকীয়া করা অবস্থায় হাতেনাতে ধরে ফেলি বিধায় সে আমাকে বাসা থেকে মারধর করে বের করে দেয়। আমার স্বামীর কথোপকথনের রেকর্ডও আমার কাছে আছে। একপর্যায়ে আমি বাধ্য হয়ে বিষয়টি তাঁর মা-বাবাকে জানাই।

ভুক্তভোগী তুলি আক্তার বলেন, ‘আমি বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করেছি।
‘এভাবে দুই মাস পার হওয়ার পর আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত নিই।

আমার স্বামী কাবিনের কাগজ লুকিয়ে রেখে উলটো আমাকে হুমকি দেয়। এই জন্য আমার স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে ধর্ষণ মামলা দায়ের করি।

এ বিষয়ে অভিযুক্ত আশিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করিলে তাকে মুঠোফোনে পাওয়া যায় না। সরজমিনে তার বাসায় গেলে তার পরিবার জানায় তার মোবাইল ফোন বন্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা