November 12, 2026, 3:08 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএনপি নেতা এম শহিদের বহিষ্কার আদেশ প্রত্যাহার: মধ্যনগরে উল্লাস ও সংহতির শোভাযাত্রা

রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ)

বিএনপি নেতা এম শহিদের বহিষ্কার আদেশ প্রত্যাহার: মধ্যনগরে উল্লাস ও সংহতির শোভাযাত্রা।

মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিএনপি’র জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় নেতা এম শহিদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। এই প্রত্যাহারের ফলে মধ্যনগরে ব্যাপক উল্লাস ও সংহতির পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা বারোটায় এম শহিদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের সংবাদ ছড়িয়ে পড়ে মাত্র। আনন্দে উদ্বেলিত হয়ে ৪০০-৫০০ মোটরযানের এক বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যনগর সড়ক দিয়ে এগিয়ে যায়। হাজার হাজার বিএনপির তৃণমূল নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় মানুষ এই শোভাযাত্রায় অংশ নিয়ে তাকে সংবর্ধনা জানায়। শোভাযাত্রাটি মোটরসাইকেল শোডাউন সহকারে বাদশাগঞ্জ বাজার হয়ে মধ্যনগর বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়।

এ সময় বিএনপি’র নেতা মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, “ভুল বুঝাবুঝির কারণে দীর্ঘদিন দলের নিষেধাজ্ঞা থাকলেও এম শহিদ প্রতিনিয়ত দলের কাজে সক্রিয় থেকেছেন। তার এই নিষ্ঠা ও ত্যাগের কারণেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তার ফিরে আসায় মধ্যনগর তৃণমূল বিএনপি আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিপুল ভোটে পাশ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

এম শহিদ নিজেও অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি সবসময়ই দলের সিদ্ধান্তকে সম্মান করি এবং করব। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি রাজনীতি করি। এখন আমাদের সবকিছু ভুলে গিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল কে জয় করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এম শহিদের ফিরে আসা মধ্যনগর বিএনপির মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং এটি দলীয় সংহতি ও শক্তিবৃদ্ধির একটি ইতিবাচক সংকেত। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যনগরে বিএনপির আভ্যন্তরীণ বিভেদ দূর হয়েছে বলেই নেতা-কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংহতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা