November 12, 2026, 5:00 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানে নাশকতার বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের প্রতিবাদী বিক্ষোভ মিছিল

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে নাশকতার বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের প্রতিবাদী বিক্ষোভ মিছিল

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে নাশকতার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের প্রতিবাদে আওয়ামী লীগ ‘লকডাউন’ ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে বান্দরবানের লামা উপজেলা এবং সরই ইউনিয়নে পৃথক বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ও বিএনপি।

সকালে সরই ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে স্থানীয় নেতা-কর্মীরা একটি প্রতিবাদী মিছিল বের করে। একই সময়ে লামা উপজেলা বিএনপি ও সরই ইউনিয়ন বিএনপি নাশকতার বিরুদ্ধে ও সরকারের সমালোচনায় বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে, এর আগের রাতে সরই ইউনিয়ন পরিষদের সামনে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, একটি চক্র ইচ্ছাকৃতভাবে শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে।
বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা অভিযোগ করেন, “স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা” এ ঘটনার সঙ্গে জড়িত। তারা অবিলম্বে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা