November 11, 2026, 7:54 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

লামায় চিকিৎসাধীন অবস্থায় শিশু নিখোঁজ: ২৪ দিনেও সন্ধান নেই, উৎকণ্ঠায় পরিবার

আবু বক্কর সিদ্দিক বান্দরবান

লামায় চিকিৎসাধীন অবস্থায় শিশু নিখোঁজ: ২৪ দিনেও সন্ধান নেই, উৎকণ্ঠায় পরিবার

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক
বান্দরবান প্রতিনিধি
তারিখ: ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

বান্দরবানের লামা উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় এক শিশু নিখোঁজের ২৪ দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় শিশুটির পরিবার চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

অভিযোগকারী মোঃ রিদুয়ান (পিতা: মোঃ রফিক), সাং—আমতলী পাড়া, ৭নং ওয়ার্ড, ৫নং সরই ইউনিয়ন, থানা লামা, জেলা বান্দরবান পার্বত্য জেলা, জানান—তার ছেলে মোঃ নাঈম উদ্দিন ডায়রিয়া ও ভুমি জ্বরে আক্রান্ত হলে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে পাশ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে নাঈম উদ্দিন ও তার স্ত্রী নাঈমা আক্তার হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান।

রিদুয়ানের অভিযোগ অনুযায়ী, তার শাশুড়ি জোছনা আক্তার, ভাই শাহাদাত হোসেন এবং স্ত্রীর মায়ের দ্বিতীয় স্বামী মোঃ সাজ্জাদ হোসেনের কুপরামর্শে পরস্পর যোগসাজশে এই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি জানাজানি হলে পরদিন ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে রিদুয়ানের মা খুরশিদা বেগম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় অভিযোগভুক্ত ব্যক্তিরা হলেন—
১) শাহাদাত হোসেন (পিতা: মৃত নুরুল ইসলাম), সাং—বাজার পাড়া, ৪নং ওয়ার্ড, ৫নং সরই ইউপি, থানা লামা, জেলা বান্দরবান;
২) জোছনা আক্তার (স্বামী: মোঃ রুবেল, বর্তমান স্বামী: মোঃ সাজ্জাদ হোসেন), সাং—মেহেরনামা, ৭নং ওয়ার্ড, মছন্যাকাটা, থানা পেকুয়া, জেলা কক্সবাজার;
৩) মোঃ সাজ্জাদ হোসেন (পিতা: মোঃ হারুন), সাং—জানার পাড়া, ৭নং ওয়ার্ড, ডাকঘর ছদাহা, থানা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ, নিখোঁজের ২৪ দিন পূর্ণ হওয়ায় ভুক্তভোগী মোঃ রিদুয়ান আজ ৮ জানুয়ারি ২০২৬ তারিখে লামা উপজেলার কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়িতে পুনরায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণ করে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা এসআই শাহরিয়া ভুক্তভোগীকে আইনগত সহায়তার আশ্বাস দেন।

এদিকে নিখোঁজ শিশু ও স্ত্রীকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করছেন পরিবার ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা