বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযান: ২ জন গ্রেফতার, ৩টি মোটরসাইকেল জব্দ।
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন আসামিকে গ্রেপ্তার এবং ৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিচালিত এই অভিযান।
বান্দরবানের লামা থানা পুলিশের এক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় সন্দেহজনক অবস্থায় থাকা ৩টি মোটরসাইকেলও জব্দ করে লামা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) জনাব মাসুম সরদার ও লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে শুক্রবার (১৯ ডিসেম্বর) লামা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জিআর ৩৪০ / ২০২০ সাজা প্রাপ্ত মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফয়সাল কে গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃত আসামি ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের গাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। একই অভিযানে শাহাব উদ্দিন (৪২) নামে আরও এক নিয়মিত মামলার সন্দেহভাজন আসামি কে গ্রেফতার করা হয়।
তিনি একই ইউনিয়নের লাইল্যারমার পাড়া এলাকার ইছালাম আহামদের ছেলে।
অভিযান চলাকালীন পুলিশ ৩টি মোটরসাইকেল আটক করে।
গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা নিশ্চিত করেছে।
লামা থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শাহজাহান কামাল আরো জানান অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।