November 12, 2026, 6:08 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান

বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা
ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সরই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান পাড়ার কৃষক আব্দুল গফুর লামা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মহল ডলুখাল, পলুখালসহ বিভিন্ন খাল-ছড়া থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে দিন-রাত নির্বিচারে বালু উত্তোলন করছে। এর ফলে স্থানীয় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
অভিযোগে যাদের নাম এসেছে তারা হলেন—
১️ মো. ইউনুছ (পিতা: নুরুল আলম), সাং—বাজার পাড়া, ৪নং ওয়ার্ড
২️ খোরশেদ আলম (পিতা: হাবিবুর রহমান), সাং—হাবিবুর রহমান পাড়া, ৩নং ওয়ার্ড
৩️ মাহমুদ মিয়া (পিতা: শহর মুল্লুক), সাং—ছলম পাড়া, ৩নং ওয়ার্ড
৪️ মো. সেলিম (পিতা: আহমদ আলী মেম্বার), সাং—হাছনা পাড়া, ১নং ওয়ার্ড, ৫নং সরই ইউনিয়ন, লামা, বান্দরবান।
অভিযুক্তদের মধ্যে মো. সেলিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অবৈধ বালু উত্তোলনে জড়িত নই। প্রশাসনের অনুমোদিত জায়গা থেকে সরকারি কার্যাদেশ অনুযায়ী বালু পরিবহন করছি।” তিনি আরও দাবি করেন, “আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলেছে।”
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা