বান্দরবানের রুমায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা ১১ জোটের মনোনীত প্রার্থী শাপলা কলী,,,
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি,,,
আজ ৫ ফেব্রুয়ারী ২০২৬ ইং বৃহস্পতিবার বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জনাব এস এম সুজা উদ্দিন রুমা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ব্যাপক নির্বাচনী জনসংযোগ কার্যক্রম পরিচালনা করে ।
এই জনসংযোগ কার্যক্রমের আওতায় রুমা বাজার, মুসলিম পাড়া, ইদের পাড়া, লেমুঝিরি পাড়া, বরুয়া পাড়া, থানা পাড়া ও মুনলাই পাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়। কর্মসূচির প্রতিটি স্থানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বিভিন্ন জাতি-গোষ্ঠী, সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো জনসংযোগ কার্যক্রমটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। স্থানীয় জনগণ প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা, চাওয়া-পাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ সময় প্রার্থী এস এম সুজা উদ্দিন বলেন, রুমা ও বান্দরবান জেলা বিভিন্ন জাতি-গোষ্ঠী ও সংস্কৃতির মিলনস্থল। তিনি নির্বাচিত হলে সকল জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।
জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ প্রার্থীর প্রতি জনসমর্থনের শক্ত অবস্থানকে স্পষ্টভাবে প্রতিফলিত করে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উন্নয়নমুখী নির্বাচন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এ ধরনের জনসংযোগ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।