November 13, 2026, 7:09 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বগুড়ার গাবতলীতে জুলাই যোদ্ধা সাফির মায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেস ব্রিফিং ও বিক্ষোভ

মো: সিমান্ত তালুকদার

বগুড়ার গাবতলীতে জুলাই যোদ্ধা সাফির মায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেস ব্রিফিং ও বিক্ষোভ

মো: সিমান্ত তালুকদার

বগুড়ার গাবতলী উপজেলায় জুলাই যোদ্ধা হানিফ রহমান শাফি ও তাঁর মায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বগুড়া শহরের সাতমাথায় একটি প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ দুপুর ১টা ৩০ মিনিটে সাতমাথায় প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সকল সহযোদ্ধা, সাধারণ জনগণ ও সচেতন নাগরিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা জুলাই যোদ্ধা সাফিকে খুঁজতে তার বাড়িতে আসে। পরে তাকে না পেয়ে তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় হামলার সঙ্গে জড়িত হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তা ও খোরশেদ আলমের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

জুলাই যোদ্ধারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তারা আরও জানান, এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজকের প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা