November 11, 2026, 10:38 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘি থেকে ব্যবসায়ীর মরা দেহ উদ্ধার মাইক্রোবাস চালক আটক

আল মামুন তালুকদার জেলাপ্রতিনিধি বগুড়া

বগুড়ার আদমদীঘি থেকে ব্যবসায়ীর মরা দেহ উদ্ধার মাইক্রোবাস চালক আটক

আল মামুন তালুকদার
জেলাপ্রতিনিধি বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারভোগ এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি দুপচাঁচিয়া থানার সিও অফিস এলাকার লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পিন্টুকে একটি মাইক্রোবাসে তুলে কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে। পরে আদমদীঘি উপজেলার কোমারভোগ এলাকায় নিয়ে গিয়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত পিন্টু নওগাঁ জেলার রানীনগর থানার লোহাচুড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার পর আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে মাইক্রোবাসের চালককে আটক করেছে। আটক ব্যক্তি হলেন দুপচাঁচিয়া উপজেলার উত্তর সাজাপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৪০)।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা