বগুড়ায় জুলাই যোদ্ধা সক্রিয় ইউনিটের অনলাইন মিটিং অনুষ্ঠিত।
সীমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা প্রতিনিধি—
শহীদ হাদি ভাইয়ের স্মরণে মিলাদ মাহফিলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বগুড়া জেলার জুলাই যোদ্ধা সক্রিয় ইউনিটের উদ্যোগে একটি অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাত ৯টা থেকে Google Meet প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ মিটিংয়ে শহীদ পরিবারবর্গ ও জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ের আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে মিটিংয়ের লিংক শেয়ার করা হয়।
মিটিংয়ে জুলাই যোদ্ধাদের ভাতা ও আর্থিক সহায়তা, তাদের আত্মসম্মান ও নিরাপত্তা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে অনুষ্ঠিত অনলাইন মিটিংয়েও এসব বিষয় গুরুত্ব সহকারে আলোচিত হয়েছিল এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা হয়।
মিটিংয়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বগুড়া জেলার জুলাই যোদ্ধাদের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট সক্রিয় ইউনিট প্রধানের তালিকা প্রস্তাব ও গৃহীত হয়।
মনোনীত সক্রিয় ইউনিট প্রধানগণ হলেন—
আলিফ (চেলোপাড়া), রায়হান নুর, আবুল কালাম আজাদ (লিটন), মিরাজ, নাহিদ পারমানিক, জান্নাতুন নাঈম, আব্দুল মুহিত, আবুল কালাম আজাদ, ফয়সাল, তোহা, রানা, নায়েব আলী, মোঃ চাঁদ আলী, মেহেদী, রবিউল, কামরুল ও নান্নু মতিন।
মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক ইউনিট প্রধানকে নিজ নিজ এলাকায় অন্তত ১০ জন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ভবিষ্যৎ মিটিং ও কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও আয়োজক কমিটির সদস্যদের একত্রিত হয়ে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়। প্রাথমিকভাবে জেলা স্কুল মাঠ, বগুড়াকে সাক্ষাৎ ও সমন্বয়স্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মিটিংয়ে উপস্থিত একজন সদস্য জানান, জুলাই যোদ্ধাদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সামনে আরও সংগঠিত কর্মসূচি গ্রহণ করা হবে।