November 12, 2026, 5:12 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বই বিতরণ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান–২০২৬ ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বই বিতরণ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান–২০২৬
ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকগণ, শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ— আমেনা ম্যাডাম, নুপুর ম্যাডাম, রত্না ম্যাডামসহ সকল শিক্ষক ও শিক্ষিকাগণ। সমাজসেবক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের প্রতি আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইসরাফিল অনুভূতি প্রকাশ করে বলে—
“আজ আমি নতুন বই হাতে পেয়েছি। আমার আম্মু আমার সাথে এসেছেন। আমার খুব ভালো লাগছে।”
শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা