August 19, 2026, 6:55 am
শিরোনাম :
জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

প্রিয় সলঙ্গার গল্প’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

প্রিয় সলঙ্গার গল্পের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সীমান্ত তালুকদার রায়গঞ্জ সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“মানবতার কল্যাণে আমাদের পাশে থাকুন”—এই স্লোগানকে সামনে রেখে প্রিয় সলঙ্গার গল্প পরিবারের উদ্যোগে সলঙ্গায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সলঙ্গা স্বাস্থ্য ব্যয়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন আব্দুল আলিম হজ্ব কাফেলা চত্বরে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে পুরুষ, নারী, শিশু-কিশোর ও বৃদ্ধসহ প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ছাড়াও রোগীদের রক্তের গ্রুপ, ওজন, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা বিনামূল্যে করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কে. এম. আমিনুল ইসলাম হেলাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চিফ এডমিন শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব হেডকোয়ার্টার্সের আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আবদুস ছালাম মাস্টার, এস. এম. ফারুক হায়দার, সহকারী অধ্যাপক বেলাল হোসেন, প্রভাষক তাজউদ্দীন, এডমিন তুষার, হারুন অর রশিদ, শাহিদুল, হাফিজ, মিলন, রাকিব, ফরহাদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
চিকিৎসা সেবা প্রদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন—
নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডা. মোঃ রবিউল করিম,
মুখ, চোয়াল ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ আমিনুল ইসলাম মাসুম,
সার্জারি বিষয়ে অভিজ্ঞ ডা. মোঃ অলি আহমেদ পারভেজ,
মেডিসিন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মোঃ আব্দুল্লাহ আল কাফি,
এবং ডা. সুমাইয়া বিনতে সাত্তার (এমবিবিএস, এমআরসিওজি-লন্ডন)।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন আব্দুল আলিম হজ্ব কাফেলা, জুম ইলেকট্রনিক্স, লাইফ লাইন ফার্মেসি ও মেসার্স শাকিল স্টোর, সলঙ্গা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা