November 13, 2026, 5:49 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

​শাহিন ফকির(পিরোজপুর প্রতিনিধি)

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

​শাহিন ফকির(পিরোজপুর প্রতিনিধি):

​পিরোজপুর সদর উপজেলা বাংলাদেশ স্কাউটসের আয়োজনে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান’।বৃহস্পতিবার(০৯ এপ্রিল) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এই জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের সম্মন্ন হয়।

​“কাবিং করবো, পরিচ্ছন্ন দেশ গড়বো”—এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়,​পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা কমিশনার ইকবাল রেজা মাসুম,বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা শাখার সম্পাদক এনায়েত কবির খান।
এছাড়া ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন বিলকিস খানম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক মাসুম বিল্লাহ।

​স্কাউটিংয়ের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সন্ধ্যার পর প্রজ্জ্বলিত আগুনের চারপাশ ঘিরে স্কাউট সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বা ‘তাবু জলসা’ অনুষ্ঠিত হয়। এতে স্কাউটরা তাদের সৃজনশীলতা ও শৃঙ্খলার পরিচয় দেয়।

​প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ বলেন, স্কাউটিং নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাবু জলসার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সহমর্মিতা এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়।পরিচ্ছন্ন দেশ গড়ার যে শপথ স্কাউটরা নিয়েছে, তা যেন তারা ব্যক্তিগত জীবনেও ধারণ করে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মামুনুর রশীদ স্কাউট আন্দোলনের গুরুত্ব এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের চারিত্রিক গঠনের কথা বলছেন। তিনি উল্লেখ করছেন যে, স্কাউটিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থী সুশৃঙ্খল হতে শেখে এবং দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করার শিক্ষা পায়।
তিনি তার বক্তব্যে পিরোজপুর অঞ্চলের স্কাউটিং কার্যক্রমের প্রশংসা করছেন এবং এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের সুযোগ তৈরির কথা জানিয়েছেন।

​অনুষ্ঠান শেষে তাবু জলসায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের মাঝে পুরস্কার ও সনদ বিতরণের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা