November 12, 2026, 4:03 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনা-০২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট সেলিম রেজা হাবিবের নির্বাচনী প্রচারণা

এস এম ফাহিম আমিনপুর থানা প্রতিনিধি

পাবনা-০২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট সেলিম রেজা হাবিবের নির্বাচনী প্রচারণা

এস এম ফাহিম
আমিনপুর থানা প্রতিনিধি:

আজ শনিবার (৯ নভেম্বর) পাবনা-০২ আসনের সম্ভাব্য ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট কে. এম. সেলিম রেজা হাবিব রানীনগর ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান। তিনি রানীনগর বাজার, ও আশপাশের গ্রামাঞ্চলে ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে তার সঙ্গে ছিলেন অত্র ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা নেতার পক্ষে স্লোগান, লিফলেট বিতরণ ও জনসংযোগের মাধ্যমে দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেন।

এ সময় এ্যাডভোকেট সেলিম রেজা হাবিব বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে আমি মাঠে নেমেছি। ধানের শীষ হচ্ছে জনগণের মুক্তির প্রতীক। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও ভালোবাসায় বিজয় আমাদের হবে।”

স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায়, হাবিব ভাই একজন শিক্ষিত ও জনপ্রিয় নেতা। তিনি এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থেকে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন।

দিনভর প্রাণবন্ত এই প্রচারণায় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিএনপির নেতাকর্মীরা জানান, পাবনা-০২ আসনে ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দিন দিন বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা