পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল ২৯বোতল জব্দ
মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধীন ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৭৫৪/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর থানার ৭নং হাড়িভাসা ইউনিয়নের ব্রমতল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের পরিমাণ ২৯ বোতল, যার আনুমানিক সিজার মূল্য ১১ হাজার ৬০০ টাকা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সদর দফতর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে চলমান থাকবে।