পঞ্চগড়ের ডিসি অফিসে ১১ দলীয় জোটের বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা
মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বুধবার (২৮ জানুয়ারি ) বিকাল চারটা থেকে গোল চত্বর থেকে তারা। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপির প্রার্থী নওশাত জমির নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে দাবি করেন তারা।
১১ দলীয় জোটের নেতারা জানান, তাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করবেন না। অবিলম্বে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় বিক্ষোভকারীরা “আল্লাহু আকবার” স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানাতে থাকেন। পাশাপাশি তারা বলেন, “একপাক্ষিক আচরণ মানি না, মানবো না।”
পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।ডিসি অফিসের চত্বরে মাগরিবের আযানের পরে নামাজ আদায় করছেন। নামাজের পরে আবারও বক্তব্য প্রদান করে নেতাকর্মীরা।