November 13, 2026, 6:58 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ আরিফ হোসেন। নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ আরিফ হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীতে শেষ দিনে পৃথক পৃথক আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের হেভিওয়েট প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন দলের প্রার্থীরা।

নোয়াখালী-১ আসন থেকে বিএনপি ধানের শীষে পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৩ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও নোয়াখালী-৪ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত অনেক প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা পর্যায়েও মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা