নীলফামারী-১ আসনে বিএনপির সঙ্গে জোট জোরদারে উলামা মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দির কুশল বিনিময়
শাফিনুর রহমান ডিমলা নীলফামারী
নীলফামারী-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে জোট জোরদারের লক্ষ্যে উলামা মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি নাউতারা ইউনিয়ন বিএনপি ও দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
সাম্প্রতিক সময়ে নাউতারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় জনগণের খোঁজখবর নেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে চাই।”
এ সময় নাউতারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ জানান, উলামা মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দির এ ধরনের উদ্যোগ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নির্বাচনী মাঠে জোটকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সাধারণ মানুষও এ