November 12, 2026, 5:18 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

নীলফামারী ডিমলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস— মোবাইল কোর্টের অভিযান

শাফিনুর রহমান আল শাফিন, নীলফামারী।

নীলফামারী ডিমলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস— মোবাইল কোর্টের অভিযান

শাফিনুর রহমান আল শাফিন, নীলফামারী।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার জহিরের পুল এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মামুন-অর-রশিদ, মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। অভিযান চলাকালে ডিমলা থানার একদল পুলিশ সদস্য নিরাপত্তা ও কার্যক্রম সফল করতে মাঠে কাজ করে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলসহ বিভিন্ন জলাশয়ে একটি মহল নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছিল। এতে স্থানীয় জলজ সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিশেষ করে মাছের রেনু এবং ছোট প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ায় স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছিল। পরিস্থিতি বিবেচনা করে উপজেলা প্রশাসন হঠাৎ অভিযান পরিচালনা করে এবং এসব জাল আটক করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির জানান— এ ধরনের অবৈধ জাল ব্যবহার শুধু মাছ নয়, পুরো পরিবেশের জন্য ক্ষতিকর। মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয় এবং ভবিষ্যৎ মাছ উৎপাদন কমে যায়। তাই জনস্বার্থে ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এসব অভিযান নিয়মিতভাবে চলবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মামুন-অর-রশিদ বলেন, অবৈধ জাল ব্যবহার রোধ এবং মৎস্যসম্পদ রক্ষায় ইতোমধ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারপরও কেউ যদি নিষিদ্ধ জাল ব্যবহার করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে— জনস্বার্থে নিষিদ্ধ জাল বিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা