November 13, 2026, 5:24 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

​নীলফামারীতে ১ ও ২ আসনের ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

​স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী

​নীলফামারীতে ১ ও ২ আসনের ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

​স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী |

১ জানুয়ারি, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে নীলফামারী-১ ও নীলফামারী-২ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ও বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

​রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নীলফামারীর ৪টি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। প্রথম দিনে নীলফামারী-১ ও ২ আসনের যাচাই-বাছাই সম্পন্ন হয়।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা):

এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে ১ শতাংশ ভোটারের সমর্থনের তালিকায় অসঙ্গতি থাকায় স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

​নীলফামারী-২ (সদর):

সদর আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫ জনের কাগজপত্র সঠিক পাওয়ায় তাদের মনোনয়ন গৃহীত হয়। বাকি দুই স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

​জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, “বাতিল হওয়া ৩ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ১ শতাংশ ভোটারের যে সম্মতিপত্র পেশ করেছিলেন, তাতে সঠিক তথ্য পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।”

​আগামীকাল বাকি আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা