November 12, 2026, 5:06 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

নির্বাচনী প্রচারণায় নারীদের হেনস্তার প্রতিবাদে মহিলা জামাতের বিক্ষোভ মিছিল

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

নির্বাচনী প্রচারণায় নারীদের হেনস্তার প্রতিবাদে মহিলা জামাতের বিক্ষোভ মিছিল।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সম্প্রতি সারাদেশে নির্বাচনি প্রচারণাকালে মহিলাদের উপর হামলা,হেনস্তা,অশালীন শব্দ ব্যবহার ও কটুক্তির অভিযোগের প্রেক্ষিতে বুধবার, ৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ -২(সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের মহিলা জামাতের সর্বকালের বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকাল ১১ ঘটিকায় সিরাজগঞ্জ বাজার স্টেশন সংলগ্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এসময় তাদের নারায়ে তাকবির স্লোগান এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেখা যায়।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ ‍আসনের দাঁড়িপাল্লা মার্কা এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।তিনি বলেন,” এই প্রতিবাদ মিছিলের মূল উদ্দেশ্য ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য মেয়েরা যেন অবাধে এলাকায় এলাকায় ভোট চাইতে পারেন।তাদেরকে বাধা দেওয়া, হেনস্তা করা,কটুক্তি করা হচ্ছে।আমাদের এক বোনের হিজাব খুলে সেটা পুড়িয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে।এরই প্রতিবাদে আজকের মিছিল।” 

হেনস্তাকারীদ্রর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রসাশনকে তিনি আহ্বান জানান।তিনি আরো বলেন, “সকলের জন্য নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচনী প্রচারণার ব্যবস্থা করতে হবে।”তাদের বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।ভোটের দিন ভোট কেন্দ্রকে পেশিশক্তি মুক্ত ও নিরপেক্ষ রাখার আহ্বানের পাশাপাশি সকলের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন।শুধু ভোটকেন্দ্র নয় ভোটকেন্দ্রে যাওয়া আসার রাস্তা সহ ভোটকেন্দ্রের আশেপাশের অলিগলিতে নিরাপত্তা জোরদার করার দাবি উত্থাপন করেছেন। গত ১৭  বছর ভোট দিতে না পারা মানুষ ও তরুণ সমাজ যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হয় তাহলে বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা