November 12, 2026, 10:09 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

নিজ দায়িত্বে পোস্টার–ব্যানার অপসারণ করলেন হান্নান মাসউদ

ফাতেমা আকতার হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নিজ দায়িত্বে পোস্টার–ব্যানার অপসারণ করলেন হান্নান মাসউদ

ফাতেমা আকতার
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা প্রতীকের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তফসিল পরবর্তী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নিজ উদ্যোগে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে হাতিয়ার ওছখালী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় নিজ নামে ছাপানো সব প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়ে কর্মী-সমর্থকদেরও ৪৮ ঘণ্টার মধ্যে আইন মেনে সব ব্যানার–ফেস্টুন সরিয়ে ফেলতে নির্দেশনা দেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন মেনে চলা প্রতিটি প্রার্থীর গণতান্ত্রিক দায়িত্ব। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ, হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজাসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা