ধানের শীষ মার্কার গণসংযোগ ও পথসভা করেন মহিলা দল নেত্রী তাহেরা বেগম
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১ নং নসরতপুর ইউনিয়নে ধানের শীষ মার্কার গণসংযোগ করেছেন বিএনপির মহিলা দলের নেত্রী তাহেরা বেগম।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আকুল আহ্বান জানান।
এ সময় তাহেরা বেগম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। দেশ ও মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কার ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
১ নং নসরতপুর ইউনিয়নে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির রাজনৈতিক বার্তা তুলে ধরেন।