November 12, 2026, 3:02 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ধানগড়া বাজার চত্বরে ৭ ফেব্রুয়ারি ১ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে রায়গঞ্জ, সিরাজগঞ্জ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ধানগড়া বাজার চত্বরে ৭ ফেব্রুয়ারি ১ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আলোকিত প্রজন্ম গঠনের প্রত্যয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার চত্বরে আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) বাদ আছর ১ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, মাহফিলটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাহফিলকে সফল করতে এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লী, যুবসমাজ ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

মাহফিল উদ্যাপন কমিটির সভাপতি জনাব মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল) সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলটি আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন সাধারণ সম্পাদক জনাব মোঃ আল-মামুন, সাবেক সাধারণ সম্পাদক (রায়গঞ্জ উপজেলা ছাত্রদল) জনাব মোঃ কামরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ সরোয়ারদ্দি সরকার।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ভি.পি আয়নুল হক, বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ্ব মোঃ শামছুল ইসলাম (সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা বিএনপি), জনাব মোঃ হাতেম আলী সুজন (সাবেক সভাপতি, রায়গঞ্জ পৌর বিএনপি) এবং জনাব মোঃ রাশিদুল হাসান মিরন (সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ পৌর বিএনপি)।

অনুষ্ঠানে প্রধান মুফাসসিরে কুরআন হিসেবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, শাইখুল হাদিস, আল জামিয়াতুল ইসলামীয়া, সাভার, ঢাকা।

এছাড়া বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মঈনুল ইসলাম খান (টাঙ্গাইল) এবং হযরত মাওঃ শাহাদৎ হোসাইন, পেশ ইমাম, ধানগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।

মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে কুরআন তেলাওয়াত করবেন ক্বারী মুফতি আব্দুল লতিফ বিন সাঈদ (সিরাজগঞ্জ)। অনুষ্ঠান শেষে আখিরি মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওঃ রেজাউল করিম, খতিব, রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ।
এদিকে মাহফিলের আরজগুজার হিসেবে রয়েছে ধানগড়া বাজার তরুণ সমাজ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আয়োজকরা সকলকে মাহফিলে অংশগ্রহণ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা