November 11, 2026, 11:47 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাংলাদেশ জিন্দাবাদ।
“সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ–৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা অঞ্চলে অনুষ্ঠিত হলো “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকাল ৩টায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া মহিলা কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্র সুসংহতকরণে তরুণদের ভূমিকা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নির্বাচনকালীন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ভোটার সচেতনতা সৃষ্টি, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা এবং দেশ গঠনে শিক্ষিত ও সচেতন নেতৃত্ব তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে সুসংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যেই “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রনেতাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ধারণা দেন।

কর্মশালায় রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ছাত্রনেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ছাত্ররাজনীতির ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের সদস্য সচিব মোঃ ছাইফুল্লাহ ইবনে সাঈদ সজল সকল ইউনিটের ছাত্রনেতৃবৃন্দকে সময়ানুবর্তিতা, সাংগঠনিক ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব।

কর্মশালাটি শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধের সঞ্চার ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা