November 12, 2026, 12:06 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুর-৪ আসনে আখতারুজ্জামান মিয়ার বিশাল গণসংযোগ ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুর-৪ আসনে আখতারুজ্জামান মিয়ার বিশাল গণসংযোগ
৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আখতারুজ্জামান মিয়ার বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যায়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণসংযোগে মোঃ আখতারুজ্জামান মিয়া ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে, যা নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা