November 11, 2026, 6:01 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে চায়না কোম্পানিতে হঠাৎ আতঙ্ক, অর্ধশত নারী শ্রমিক অসুস্থ

ভূপতি রায় ক্রাইম রিপোর্টার দিনাজপুর

দিনাজপুরে চায়না কোম্পানিতে হঠাৎ আতঙ্ক, অর্ধশত নারী শ্রমিক অসুস্থ

ভূপতি রায়
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর

দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত চায়না কোম্পানি নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে হঠাৎ অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে প্রায় অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা যায়, কর্মরত অবস্থায় হঠাৎ কয়েকজন নারী শ্রমিক মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় ও অস্বস্তি অনুভব করলে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আরও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
পরে সহকর্মী ও কর্তৃপক্ষের সহায়তায় অসুস্থদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় অন্তত ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ আতঙ্ক বা শারীরিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা