ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রায়গঞ্জে ব্যাপক প্রচারাভিযান
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রায়গঞ্জে ব্যাপক প্রচারাভিযান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় ব্যাপক প্রচারাভিযান
পরিচালনা করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গণভোটে অংশগ্রহণ ও মতামত প্রদানের বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করা হয়। একই সঙ্গে ভোটারদের সচেতন করার লক্ষ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।
রায়গঞ্জে গণভোটের প্রচারণা পত্র বিতরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে রায়গঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন কমিশনের অনুমোদিত গণভোট সংক্রান্ত প্রচার লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে মো. মাসুদ রানা বলেন,
“গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। এ বিষয়ে জনগণের কাছে সঠিক ও স্পষ্ট তথ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মানুষ যেন সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সে উদ্দেশ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, সরকারি বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা নাগরিকদের মাঝেও নিয়মিতভাবে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হচ্ছে।
এদিকে স্থানীয় জনগণের মাঝে গণভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই লিফলেট সংগ্রহ করে প্রস্তাবনাগুলো মনোযোগসহকারে পড়ছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য জানছেন।