November 12, 2026, 5:06 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়নে ১০ দলীয় জোটের গণসংযোগ ও পথসভা

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী

টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়নে ১০ দলীয় জোটের গণসংযোগ ও পথসভা

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ০৩ আসনের ১০ দলীয় সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কী পক্ষে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১০ দলীয় জোটের প্রার্থীরা টুঙ্গিপাড়ায় ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বর্নি বাজার থেকে বর্নি ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ কর্মসূচির মাধ্যমে তারা ভোটারদের দ্বারে দ্বারে যান।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দশ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মৌলিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মুফতি আব্দুল আজিজ মাক্কির অবস্থান তুলে ধরেন।
এ সময় উপস্থিত নেতারা বলেন, গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া উপজেলার সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মুফতি আব্দুল আজিজ মাক্কী একজন যোগ্য, সৎ ও আদর্শবান প্রার্থী।
মুফতি আব্দুল আজিজ মাক্কী বলেন, বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এবং সাম্প্রতিক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের প্রথম ভোট সত্য ন্যায়ের পক্ষে হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা