November 11, 2026, 9:12 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

জলঢাকায় মইনুল ইসলামের ডাকে বিএনপির মোটরসাইকেল শোডাউন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান রংপুর

জলঢাকায় মইনুল ইসলামের ডাকে বিএনপির মোটরসাইকেল শোডাউন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান রংপুর

নীলফামারীর জলঢাকায় জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন, শুভেচ্ছা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন একরামুল হক মনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ময়নুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ফিরোজুল ইসলাম শিবু চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, এটিএম আউয়াল (বিএসসি), উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার ববি, কহিনুজ্জামান লিটন, মোখছেদ চৌধুরী, আল মামুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

শত শত মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউনটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করলে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তারা দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখতে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ময়নুল ইসলাম বলেন, “একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে। কিন্তু জেলা বিএনপি তদন্ত করে দেখেছে—এসব অভিযোগ ভিত্তিহীন। তাই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে আমি জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞ।”

সভায় বক্তারা বলেন, ভিত্তিহীন অভিযোগের অবসান হওয়ায় জলঢাকা বিএনপিআগের চেয়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা