November 12, 2026, 12:50 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

জগতবেড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আব্দুস সামাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

জগতবেড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আব্দুস সামাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ভেরভেরির হাট মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সপিকার রহমান
পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল
জগতবেড় ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী মোর্শেদ আলম শ্যামল
জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোকলেছুর রহমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজন
পাটগ্রাম উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন রবি ইউনিয়ন বিএনপির সহ-সমন্বয়কারী হাবিবর রহমান পলাশ

বৈঠকে সভাপতিত্ব করেন জগতবেড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি খয়বার রহমান। এছাড়া জিয়া পরিষদ জগতবেড় ইউনিয়ন শাখার সভাপতি শামীম হোসেন আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আয়োজন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠন, জগতবেড় ইউনিয়ন শাখা, ৩নং ওয়ার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা