চোখের দৃষ্টি শক্তি ও রোগ ব্যাধি চিহ্নিত করন ক্যাম্পেইন
এ কে এম নূরে আলম জিকু, ভোলা জেলা প্রতিনিধ।
হাজারো বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টিকারী পরিবার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন ভোলা, পোটাখালী, বরিশাল এসব এলাকার উপকূলীয় অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখী মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন মাইক্রো ক্রেডিট সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তার হাতে আছে এই সকল প্রকল্পের মাধ্যমে গরীব দুঃখীদেরকে সেবা প্রদান করা হয় এবং অনুদান দেয়া হয় তার ওই ধারাবাহিকতায় পিকেএসএফ,ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় প্রকল্প পিপিইপি’র সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থার বাস্তবায়নে চোখের বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা ও রোগব্যাধি চিহ্নিত করােন ক্যাম্পেন অনুষ্ঠিত হয়। শুধু চোখের দৃষ্টিশক্তি এবং রোগ ব্যাধি চিহ্নিতকরণ ক্যাম্পেইন নয় বিভিন্ন ছিন্নমুল পর্যায়ে সহকর্মীদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। গরীব দুঃখী মানুষ উৎসাহিত ভাবে সেখানে এসে উপস্থিত হন এবং তাদের দৃষ্টি দৃষ্টিশক্তি এবং রোগ ব্যাধী নিয়ে ডাক্তারের পরামর্শ নেন এবং সানি অপারেশন সহ বিভিন্ন চোখের সেবা দেওয়া হয় নির্বাহী পরিচালক মহোদয় বলেন গরিব দুঃখী মানুষের জন্য এই সকল সেবা আমাদের অব্যাহত থাকবে।
পরিবারের উন্নয়ন সংস্থার উপকারভোগীরা বলেন স্যার আপনি যেহেতু আপনাদেরকে সহযোগিতা করবেন সেহেতু আমরা সংস্থার সার্বিক সহযোগিতায় সব সময় সংস্থার পাশে থাকবো।